সিরিয়ায় ছয় বছরের যুদ্ধে নিহত ও নিখোঁজ ৪ লাখ ৬৫ হাজার মানুষ

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ২০:৪৯আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২০:৪৯

সিরিয়ায় ছয় বছরের যুদ্ধে নিহত ও নিখোঁজ ৪ লাখ ৬৫ হাজার মানুষ যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ছয় বছরের গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ ৬৫ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। সোমবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের শুরু থেকেই তারা নিহতদের তথ্য সংগ্রহ করছিল। এ পর্যন্ত তারা ৩ লাখ ২১ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছে। একই সঙ্গে আরও ১ লাখ ৪৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।

অবজারভেটরি জানায়, নিহতদের মধ্যে ৯৬ হাজার বেসামরিক মানুষ রয়েছেন। সিরীয় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হামলায় মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৫০০ বেসামরিক নাগরিকের। এর মধ্যে বিমান হামলায় ২৭ হাজার ৫০০ জন এবং কারাগারে বন্দি নির্যাতনে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬০০ জনের। আর বিদ্রোহীদের হামলায় মৃত্যু হয়েছে ৭হাজার বেসামরিক নাগরিকের।

ছয় বছর আগে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এরপর এ গৃহযুদ্ধে জড়িয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলো। সংঘাতময় পরিস্থিতির সুযোগে ইসলামিক স্টেট সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে। গৃহযুদ্ধের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি হয়।

এছাড়া ইসলামিক স্টেট (আইএস)-এর হামলায় ৩ হাজার ৭০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও তুরস্কের হামলায় মৃত্যু হয়েছে ৯২০ জন বেসামরিক নাগরিকের।

গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদের সমর্থনে বিমান হামলা চালায় রাশিয়া। আর বিদ্রোহীদের পক্ষে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। সীমান্তে কুর্দিদের দমনে অভিযান চালায় তুরস্কও।

সিরীয় সরকার ও রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে আসছে। অধিকাংশ বিদ্রোহী গোষ্ঠী, মার্কিন জোট এবং তুরস্কও বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম