ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ২৩:২২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২৩:২৪

এরদোয়ান ও ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। দুই নেতা প্রথমবারের মতো হোয়াইট হাউসে এ বৈঠকে মিলিত হবেন। এরদোয়ানের ১৬-১৭ মে যুক্তরাষ্ট্র সফরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

২৮টি পশ্চিমা রাষ্ট্রের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর সম্মেলন মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন আগেই এই দুই নেতা বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও এরদোয়ান উভয়েই ব্রাসেলসের অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে যোগ দেবেন।

সংবিধান সংশোধনের পক্ষে তুরস্কের ঐতিহাসিক গণভোটে জয় পেয়েছেন এরদোয়ান। প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির এই গণভোটে  জয় পাওয়ার পর একমাত্র পশ্চিমা রাষ্ট্রের প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

অনেকেই মনে করছেন, তুরস্কে ট্রাম্প অর্গানাইজেশনের বাণিজ্য সেখানে ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ। ফলে ট্রাম্প এরদোয়ানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাননি। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ২০১২ সালে ইস্তানবুলে ট্রাম্প টাওয়ার নির্মাণ করেছে।

ওই সময় ট্রাম্প টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এরদোয়ান। তখন ট্রাম্পের মেয়ে ইভানকাও টুইটারে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছিলেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম