তুরস্কে সরকারি বাহিনীর অভিযানে ৮ পিকেকে যোদ্ধা নিহত

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৭:৪৮আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:৫০

তুরস্কে সরকারি বাহিনীর অভিযানে ৮ পিকেকে যোদ্ধা নিহত তুরস্কের নিরাপত্তাবাহিনীর অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর আট যোদ্ধা নিহত হয়েছে। রবিবার তুরস্কের পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সরকার জানিয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা পলাতক এক জঙ্গিকে খুঁজছে। তাদের ধারণা অভিযানের সময় এ জঙ্গি পালিয়েছে।

পূর্বাঞ্চলীয় কার্স প্রদেশের গভর্ণর রাহমিদ ডোগান বলেন, আট সন্ত্রাসী নিহত হয়েছে এবং পলাতক আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে।

২০১৫ সালের জুলাইয়ে তুর্কি সরকার ও পিকেকের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি ভেস্তে যায়। এরপর থেকেই পিকেকে আবার সশস্ত্র লড়াই শুরু করে। যা শুরু হয়েছিল ১৯৮৪ সালে।

এ সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে। সূত্র: রয়টার্স

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম