তেহরানে ভয়াবহ হামলায় ট্রাম্পের প্রতিক্রিয়া ‘আপত্তিকর’: ইরান

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ১৯:৪৭আপডেট : ০৮ জুন ২০১৭, ১৯:৪৮

তেহরানে ভয়াবহ হামলায় ট্রাম্পের প্রতিক্রিয়া ‘আপত্তিকর’: ইরান তেহরানে ভয়াবহ হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া ‘আপত্তিকর’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ। বৃহস্পতিবার হামলা নিয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়ার পর টুইটারে এক পোস্টে এ মন্তব্য করেছেন জারিফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার তেহরানে ইরানের পার্লামেন্ট ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে আত্মঘাতী হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা। ৫ হামলাকারীসহ ১৬জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

এই হামলার নিন্দা জানিয়ে ট্রাম্পের প্রেস কার্যালয় থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ‌ ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদের শিকার হয়’ বলে উল্লেখ করা হয়েছে। প্রকারান্তরে সন্ত্রাসী হামলার জন্য ট্রাম্প ইরানকেই দায়ী করেছেন বলে ইরানের অভিযোগ।

ট্রাম্পের এই প্রতিক্রিয়ার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ টুইটারে লিখেছেন, ‘হোয়াইট হাউসের বিবৃতি আপত্তিকর এবং ইরানিরা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সন্ত্রাসবাদ যখন মোকাবিলা করছে তখন মার্কিন সিনেট তেহরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরানের জনগণ ওয়াশিংটনের এসব লোকদেখানো বন্ধুত্ব প্রত্যাখান করে।’

এ হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি সৌদি আরবও হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বুধবার হামলার পর আইএস দায় স্বীকার করেছে। হামলাকারীরা ইরানি নাগরিক যারা ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-প্রধন রেজা সেইফুল্লাহ। তবে ইরানের সেনাবাহিনী হামলার নেপথ্যে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এ অঞ্চলের প্রতিক্রিয়াশীল সরকার (সৌদি আরব)-এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের এক সপ্তাহ পর এই সন্ত্রাসী হামলাটি হয়েছে। এটা প্রমাণ করে এই নাশকতামূলক কর্মকাণ্ডে তারা (সৌদি আরব) জড়িত। সূত্র: আল জাজিরা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম