সৌদি জোটের নতুন নিষেধাজ্ঞাতেও ভেঙে পড়বে না কাতারের অর্থনীতি

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১৮:২৬আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৮:৫১

সৌদি জোটের নতুন নিষেধাজ্ঞাতেও ভেঙে পড়বে না কাতারের অর্থনীতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পক্ষ থেকে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে কাতারের ওপর অবরোধ আরোপের এক মাস অতিবাহিত হয়েছে। এ নিষেধাজ্ঞায় কাতারের অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করলেও বাস্তবে তা হয়নি। সংকট নিরসনে আরব জোটের শর্ত মেনে না নেওয়ার ফলে আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে কাতারের বিরুদ্ধে। এরপরও কাতার টিকে থাকবে বলেই মনে করা হচ্ছে। আর তাতে করে সৌদি জোটের নিষেধাজ্ঞা ব্যর্থতায় পর্যবসিত হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিকারক দেশ কাতার। দেশটিতে জনপ্রতি মাথাপিছু আয় ১ লাখ ২৭ হাজার ৬৬০ মার্কিন ডলার। যা দেশটিকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-র মতে, দেশটির ক্রয়ক্ষমতা বিশ্বের যে কোনও দেশের তুলনায় বেশি। যে কোনও ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলায় অর্থ জোগান দেওয়ার সামর্থ্য আছে কাতারের।

সৌদি জোটের নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি নতুন নৌপথের ব্যবস্থা করেছে। যা সৌদি আরবের সীমান্তের কাছ দিয়ে গেছে। কয়েক হাজার কোটি ডলার রাষ্ট্রীয় অর্থ স্থানীয় ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে যাতে করে লেনদেন অব্যাহত রাখা সম্ভব হয়। পশ্চিমা বড় বড় জ্বালানি কোম্পানিগুলোর মনোযোগ কেড়েছে ৩০ শতাংশ এলএনজি উৎপাদনের ঘোষণা দিয়ে।

কাতারের এসব পদক্ষেপের সাফল্য দেখিয়ে দিয়েছে কয়েক মাস কিংবা বছর যদি এই নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও দেশটি কোনও সমস্যায় পড়বে না। এমনকি নতুন করেও যদি অবরোধ আরোপ করা হয়।

বুধবার নিষেধাজ্ঞা আরোপকারী সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত মেনে নেওয়ার সময়সীমা অতিক্রম করে ফেলেছে কাতার। এখন আন্তর্জাতিক আইনে উপযুক্ত সময়ে কাতারের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া হবে। এই কথা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

সৌদি আরবের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন পদক্ষেপ হিসেবে কাতারের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এ নিষেধাজ্ঞায় থাকতে কাতার থেকে জোটভূক্ত দেশগুলোর জমা অর্থ ও ঋণ প্রত্যাহার করা। দ্বিতীয় আরেকটি বয়কট হিসেবে থাকবে কাতারের সঙ্গে লেনদেনে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অস্বীকৃতি।

নতুন এসব নিষেধাজ্ঞা আরোপিত হলে কাতার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে না। এমনকি ডলারের বিপরীতে কাতারি রিয়ালের দর পতনও ঘটবে না। এমনটাই মনে করেন কাতারের শীর্ষ ব্যবসায়ী ও বিদেশি অর্থনীতিবিদেরা।

এক শীর্ষ ব্যাংকার বলেন, আমরা যতক্ষণ গ্যাস বিক্রি করতে পারব ততদিন নির্বিঘ্নে টিকে থাকতে পারব। যদি তেল রফতানিতে বাধা আসে তাহলে সমস্যায় পড়তে হবে আমাদের। কিন্তু তখন সারাবিশ্ব সংকটে পড়বে।

এই ব্যাংকার আরও বলেন, অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাবে কিন্তু কাতারি জনগণ দুর্ভোগে পড়বে না। হয়ত বাড়িতে পাঁচজন গৃহকর্মীর বদলে আমাদের তিনজন রাখতে হবে।

বিকল্প রুট চালু করায় পণ্য আমদানিতে কাতারকে চড়া মূল্য দিতে হচ্ছে না। ওমানের মতো দেশগুলোর বন্দর ব্যবহার করে নতুন পথে আমদানি অব্যাহত রেখেছে কাতার। এছাড়া বড় ধরনের রাষ্ট্রীয় কোনও অর্থনৈতিক প্রকল্পও বাতিল হয়নি।

লন্ডনভিত্তিক ক্যাপিটাল ইকনোমিক এর মধ্যপ্রাচ্য অর্থনীতিবিদ জেসন টাবেই বলেন, কাতারের অর্থনীতি ভেঙে পড়ার কোনও আশঙ্কা দেখছি না। এমনকি যদি এই অবরোধ পরের বছরও অব্যাহত থাকে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান