ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৭, ২৩:১০আপডেট : ১০ জুলাই ২০১৭, ২৩:১২

যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে কলেরা রোগে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। গত দশ সপ্তাহে এ আক্রান্তের ঘটনা ঘটেছে। সোমবার আন্তর্জাতিক রেড ক্রস এই তথ্য জানিয়েছে।

ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের দেওয়া তথ্যানুসারে প্রতিদিন প্রায় ৭ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, কলেরা আক্রান্ত হয়ে অন্তত ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।

২৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ইয়েমেন বিশ্বের সবচেয়ে ভয়াবহ কলেরা সংক্রমণের মুখে রয়েছে। ওই সময় আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি বলে জানানো হয়েছিল।

ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।

রেড ক্রসের মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক রবার্তো মারদিনি পরিস্থিতিকে ভয়াবহ আখ্যায়িত করেছেন।

কলেরা সংক্রমণের বাইরেও গৃহযুদ্ধকবলিত ইয়েমেনের প্রায় ১ কোটি শিশুর জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছিল জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।  ৬ জুলাই এক বিবৃতিতে সংস্থাটির ইয়েমেন কার্যালয় এ উদ্বেগের জানায়। বিবৃতিতে বলা হয়, ইউনিসেফের ইয়েমেনের বেশিরভাগ শিশু মৌলিক স্বাস্থ্য সুরক্ষা, পর্যাপ্ত পুষ্টি, বিশুদ্ধ পানীয়, যথাযথ স্যানিটেশন এবং শিক্ষার অভাবে রয়েছে।

জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বলেছে, ১ কোটি ৭০ লাখ ইয়েমেনি জানে না পরবর্তী বেলার খাবার কিভাবে আসবে।

উল্লেখ্য, ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম