১ লাখ ফিলিস্তিনিকে জেরুজালেম থেকে বহিষ্কারের প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৭, ০০:০৭আপডেট : ১২ জুলাই ২০১৭, ০০:০৯

১ লাখ ফিলিস্তিনিকে জেরুজালেম থেকে বহিষ্কারের প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী ইজরিয়েল কাটজ জেরুজালেম শহরের আদমশুমারিতে ১ লাখ ফিলিস্তিনিকে বাদ দেওয়ার প্রস্তাব করেছেন। জেরুজালেমের ৫টি বসতিকে একীভূত করারও প্রস্তাব দিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের কাটজ বলেন, ৫টি বসতিকে জেরুজালেমের অন্তর্ভূক্ত করা হবে। বসতিগুলো হচ্ছে,  মালে আদুমিম, গুশ এটজিওন, গিভাত জিভ, বেইতার ইলিট ও ইফরাত শহর। এই শহরগুলো জেরুজালেশের অংশে পরিণত হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না।

এসব বসতিতে অবৈধ ইসরায়েলি সেটেলাররা বাস করছেন। জেরুজালেমের সঙ্গে একীভূত হওয়ার ফলে অবৈধ ইহুদি সেটেলাররা ভোটাধিকার পাবেন। কিন্তু এসব বসতি পুরোপুরি ইসরায়েলের স্বায়ত্বশাসনের অধীনে থাকবে না।

গোয়েন্দামন্ত্রীর প্রস্তাব যদি আইন আকারে পাস হয়ে যায় তাহলে শুয়াফাত ও কিছু এলাকায় দেয়াল তৈরি করা হবে। জেরুজালেমের মধ্যে থাকলেও তাদের আলাদা করে দেওয়া হবে। তাদের জন্য নতুন একটি পৌরসভা তৈরি করা হবে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বসতিকে অবৈধ মনে করে। শান্তি প্রক্রিয়ায় এসব বসতি বাধা বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম