আইএস, আল-কায়েদাকে সৌদি ও আমিরাতের সহযোগিতার নথি প্রকাশ

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:১১

ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সন্ত্রাসী কর্মকাণ্ডে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতার নথি প্রকাশ করেছে কাতার। নথি অনুসারে ইয়েমেনে এই দুই জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা দিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরান ফ্রন্ট পেজ।

আইএস, আল-কায়েদাকে সৌদি ও আমিরাতের সহযোগিতার নথি প্রকাশ

কূটনৈতিক এই নথিটি ওয়াশিংটনের কাতারি দূতাবাস প্রকাশ করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল থানির কাছে এই নথি হস্তান্তর করা হয়েছে।

নথি অনুসারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আরব আমিরাতের সিংহাসনের উত্তরাধীকারী মোহাম্মদ বিন জায়েদ ইয়েমেনে কয়েকজন আল-কায়েদা ও আইএস নেতাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ বিষয়ক ডেপুটি সেক্রেটারি উল্লেখ করেছেন, বিন সালমান ও বিন জায়েদ ইয়েমেনের আলি আকবর আল-হাসান ও আব্দাল্লাহ ফয়সল সাদিক আল-আহদালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন। এই দুই ব্যক্তির নাম যুক্তরাষ্ট্রের আল-কায়েদার সন্ত্রাসীগোষ্ঠীর তালিকায় রয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, সৌদি গোয়েন্দা প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান সরাসরি আর্থিক সহযোগিতা দিয়েছেন আলী আকবরকে। প্রয়োজনীয় সামগ্রী কিনে তা আইএস সদস্যদের কাছে পৌঁছানোর জন্য এই অর্থ সহযোগিতা দেওয়া হয়।

হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় না করে বিন সালমানের আইএস ও অপর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ নিয়ে মার্কিন কর্মকর্তা উদ্বেগ জানিয়েছেন।

উল্লেখ্য,  গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সৌদি জোট। কিন্তু শর্ত না মানায় নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে কাতারের বিরুদ্ধে। এ সংকট চলমান অবস্থায় ১১ জুলাই সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দোহা সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আইএফপি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম