আইএস প্রধান বাগদাদি এখনও জীবিত: দাবি ইরাকি গোয়েন্দা কর্মকর্তার

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ২২:৪৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২২:৪৫

ইরাকের এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, ইসলামিক স্টেট (আইএস)-এর প্রধান আবু বকর আল-বাগদাদি এখনও জীবিত আছেন। ইরাকের দৈনিক পত্রিকা আল-সাবাহ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

আবু বকর আল-বাগদাদির ফাইল ছবি

গত মাসে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল সিরিয়ায় একটি বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদি নিহত হওয়ার কোনও প্রমাণ তাদের কাছে নেই।

কিছুদিন আগে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, বাগদাদির মৃত্যুর ব্যাপারে তাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। আইএসের সিনিয়র কমান্ডারদের বরাত দিয়ে তারা এই দাবি করে। ইরাকি একটি টেলিভিশন চ্যানেলের বরাতে সংস্থাটি জানায়, আইএস তেল আফারে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে  তাদের নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাগদাদির মৃত্যু নিয়ে আইএস এর বেশি কিছু জানায়নি।

আইএস প্রধান বাগদাদির এই মৃত্যুর খবর অস্বীকার করেছেন ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাসদমন বিভাগের প্রধান আবু আলি আল-বসরি। আল-সাবাহ পত্রিকাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাগদাদি এখনও সিরিয়ার রাক্কার বাইরে একটি এলাকায় লুকিয়ে রয়েছেন।

এই গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন, বাগদাদির নিহত হওয়ার খবরটি সঠিক নয়।

বাগদাদির মাথার মূল্য ২৫০ লাখ মার্কিন ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে আল-কায়েদা থেকে বেরিয়ে গিয়ে তিনি আইএস প্রতিষ্ঠা করেন। সর্বশেষ ২০১৪ সালে মসুলে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে।

গত সপ্তাহে ইরাকি কর্তৃপক্ষ মসুলকে সম্পূর্ণ দখলমুক্ত ঘোষণা করে। মসুল ছিল উত্তর ইরাকে আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম