সিরিয়া ও ইরাকে ২২০০ জন মানুষ হত্যা করেছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৯:১২আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৯:১৪

সিরিয়া ও ইরাকে ২২০০ জন মানুষ হত্যা করেছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সিরিয়া ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২ হাজার ২০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার আইএসবিরোধী যুদ্ধ পর্যালোচনাকারী বেসরকারি সংস্থা এয়ারওয়ার্স এ তথ্য জানিয়েছে।

এনজিওটির দাবি অনুসারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিরিয়া ও ইরাকে জোটের বিমান হামলায় প্রতিমাসে অন্তত ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সবমিলিয়ে ২ হাজার ৩০০জন বেসামরিক নাগরিক নিহত হন ওবামার আমলে। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রতিমাসে ৩৬০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মাত্র ছয়মাসে ২ হাজার ১৬০ জন মানুষ নিহত হয়েছেন।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এই জোটে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও ফ্রান্স। ইরান ও রাশিয়া পৃথকভাবে সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম