বন্দি বিনিময়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১৮:০৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৮:৩৯

বন্দি বিনিময়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে ইসরায়েল হামাসকে আলোচনা প্রস্তাব দিয়েছে।  গাজায় হামাসের কাছে বন্দি থাকা তিন ইসরায়েলি নাগরিকের বিনিময়ে অজ্ঞাত সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। তবে বন্দি বিনিময়ের আলোচনার প্রস্তাবটি খারিজ করে দিয়েছে হামাস।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েল অজ্ঞাত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে আটক রেখেছে। যাদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও পার্লামেন্টের সদস্য। এসব বন্দিদের বিনাবিচারে ইসরায়েল আটক রেখেছে।

প্রস্তাবটি প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, গিলাদ শালিত বন্দি বিনিময়ের পর যে ৫৫জন ফিলিস্তিনিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এছাড়া দখলদার বাহিনীর হাতে আটক বন্দিদের তথ্য দিতে হবে।

গাজা উপত্যকায় অভিযানের সময় তিন ইসরায়েলি সেনা হামাসের হাতে আটক হয়েছিলেন। এই তিন সেনা এবং ২০১৪ সালের অভিযানে নিহত দুই সেনার লাশও ফেরত চায় ইসরায়েল। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল হামাসকে আলোচনার প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে।

লেবাননের দৈনিক পত্রিকা আল আখবার জানিয়েছে, মিসরের মধ্যস্ততায় এই বন্দি বিনিময়ের আলোচনা চলছে।  আলোচনা সফল করতে মিসর নতুন প্রস্তাবও দিয়েছে।

হামাসের রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্বকারী মার্কিন আইনজীবী স্ট্যানলি কোহেন জানান, ইসরায়েল প্রায়ই নিজের স্বার্থ হাসিলের সুযোগ থাকলে আলোচনার প্রস্তাব দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত সেনাদের পরিবারের পক্ষ থেকে বেশ চাপের মুখে রয়েছেন।

কোহেন বলেন, ইসরায়েলের এই আলোচনার প্রস্তাব ভালো উদ্দেশে নয়। কারণ ২০১১ সালে গিলাদ শালিত বন্দি বিনিময়ে মুক্ত হওয়াদের পুনরায় গ্রেফতার করেছে দেশটি। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। এর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছে। এটি ইসরায়েলের এক ধরনের খেলা। মানুষকে আটক করে পরে তাদের বিনিময় করা। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম