কূটনৈতিক সংকট সমাধানে আলোচনায় রাজি কাতারের আমির

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ০৯:০১আপডেট : ২২ জুলাই ২০১৭, ১১:০৩

কূটনৈতিক সংকট সমাধানে আলোচনায় রাজি কাতারের আমির সৌদি আরবসহ চার আরব প্রতিবেশী দেশের নিষেধাজ্ঞা  শিথিল করার জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন কাতারের আমির। ৫ জুন সংকট শুরু হওয়ার পর প্রথম দেওয়া ভাষণে শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ‘যেকোনও সমাধানই কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’
৫ জুন সন্ত্রাসবাদে মদত এবং ইরানের সঙ্গে মিত্রতার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। কিছুদিন পর দেশগুলো কাতারের কাছে কিছু দাবিও উত্থাপন করে।
সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কাতার।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে কাতারের আমির দেশটির বিরুদ্ধে 'কলুষিত অপবাদের প্রচারণার' নিন্দা জানান এবং দেশটির জনগণের সহ্যশক্তির প্রশংসা করেন।
কাতারি আমির বলেন, ‘কাতারের জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলছে। সরকারের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের দ্বন্দ্ব থেকে সাধারণ মানুষকে মুক্ত করার সময় এসেছে।’
শেখ তামিম আরও বলেন, “আমরা আলোচনার মাধ্যমে যেকোনও অমীমাংসিত সমস্যার সমাধান করতে আগ্রহী, যতক্ষণ পর্যন্ত কাতারের ‘সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা হবে’।”
চারটি আরব দেশের অবরোধের কারণে গ্যাসসমৃদ্ধ দেশ কাতার তাদের ২৭ লাখ মানুষের জন্য সমুদ্র এবং আকাশপথে খাদ্য আমদানি করতে বাধ্য হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।
/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম