যুদ্ধবিরতির মধ্যেই দামেস্কে হামলা চালাচ্ছে সিরীয় যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৬:৩৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৬:৪০

যুদ্ধবিরতির মধ্যেই দামেস্কে হামলা চালাচ্ছে সিরীয় যুদ্ধবিমান সিরিয়ার দামেস্কে যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলা চালাচ্ছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। রবিবার পূর্ব দামেস্কের ঘুতার এলাকায় সিরীয় যুদ্ধবিমান বোমা ফেলেছে। এ হামলার কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়,  শনিবার স্থানীয় সময় বিকালে ঘুতার পূর্বাঞ্চলে যুদ্ধ বন্ধ করেছে তারা। তবে যেকোনও সহিংসতা মোকাবিলায় প্রস্তুত তারা। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী ফায়লাক আল রহমান। তিনি সরকারকে এই সমঝোতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন।

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন পরিস্থিতির জটিলতা নিয়ে। ঘুতার ওই অঞ্চলটি রাশিয়া, ইরান ও তুরস্কের সমঝোতার চারটি এলাকার একটি।

সিরিয়ান অবজারভেটরি জানায়, শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর বেশ শান্ত ছিল এলাকাটি। অল্প কয়েকটি বিচ্ছিন্ন শেল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কিন্তু রবিবার পূর্ব ঘোতা এলাকার ডুমা ও আইন তারমা শহরে ছয়টি বিমান হামলা চালানো হয়।

যুদ্ধবিরতির মধ্যেই হামলার বিষয়ে সিরিয়ার সরকার বা সেনাবাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম