কাতারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১৮:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৮:৩৪

কাতারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় আরব দেশগুলো কাতারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারে। রবিবার বাহরাইনের মানামাতে সৌদি আরবসহ চার দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক আল-হায়াত পত্রিকার বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর  কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে।  যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র, কাতার, যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যস্ততাও সংকট মীমাংসার দিকে আগায়নি।

কাতার ইস্যুতে আলোচনা করতে শনিবার বাহরাইনের মানামে উপস্থিত হয়েছেন চার দেশের প্রতিনিধিরা। শনি ও রবিবার প্রতিনিধিরা কাতার বিষয়ে আলোচনা করার কথা।

অনির্দিষ্ট উপসাগরীয় সূত্রের বরাত দিয়ে আল-হায়াত জানিয়েছে, কাতারের অর্থনীতিকে আঘাত করে এমন নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই সূত্র এর বেশি কিছু বিস্তারিত জানায়নি।

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ শনিবার জানায়, চার দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার প্রশংসা করেছেন দেশটির রাজা হামাদ বিন ইসা আল-খলিফা।

সর্বশেষ গত সপ্তাহে আরব দেশগুলো সন্ত্রাসবাদে জড়িত আখ্যায়িত করে কাতার সংশ্লিষ্ট ১৮ ব্যক্তি ও গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে। এ তালিকার প্রতিক্রিয়ায় কাতারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেছেন, এ কালো তালিকার কোনও ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্যই তালিকা করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান