ইয়েমেনের রাজধানী সানায় বন্যা

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ১৮:৪৬আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:৪৭

ইয়েমেনের রাজধানী সানায় বন্যা কয়েকটি ঘূর্ণিঝড়ের পর বন্যার কবলে পড়েছে ইয়েমেনের রাজধানী সানা। বন্যায় ডুবে গেছে রাজধানীর উপকণ্ঠের বেশ কয়েকটি অঞ্চল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

বুধবার বন্যার পানিতে সানার পুরনো শহরের সড়কগুলো ডুবে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃষ্টির তীব্রতা থাকায় আগামী সপ্তাহে বন্যা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।

সানার আবহাওয়া আধা শুষ্ক মরুভূমি হলে প্রতিবছর বার্ষিক ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শহরটি বিশ্বের অন্যতম পুরনো আবাসস্থল। ২ হাজার ৩০০ মিটার উচ্চতায় অবস্থানের ফলে প্রায় সারাবছরই এখানে শীতল আবহাওয়া থাকে। আরব উপসাগরীয় অঞ্চলে এমন আবহাওয়া সাধারণত থাকে না।

জুলাই ও আগস্ট মাসে বৃষ্টিপাত হয় বেশি।  আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ ৯৫ মিলিমিটারে পৌঁছায়।

২০১৫ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেনে। এই অবস্থায় কলেরার সংক্রমণ ছড়িয়ে পড়ে দেশটিতে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে ২০১৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। শিশুসহ প্রায় প্রায় ১ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: আল জাজিরা।
/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম