আমিরাতের রাষ্ট্রদূতের ইমেইল ফাঁস

ইয়েমেনে বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে সৌদি জোট

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৮:১৭

ইয়েমেনে বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে সৌদি জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-অতাইবার ফাঁস হওয়া কয়েকটি ইমেইলে  এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে সৌদি জোট। এসব হামলায় যুক্তরাষ্ট্রে আরব আমিরাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অতাইবা। দুই বছর আগে এই মেইলগুলো পাঠিয়েছিলেন অতাইবা।

ফাঁস হওয়া ইমেইল থেকে জানা যায়, ইয়েমেনে সৌদি জোটকে সহযোগিতা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইয়েমেনে বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় যুক্তরাষ্ট্রে আরব আমিরাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের সম্পর্কের অবনতি হচ্ছে। ফলে জোটের গুরুত্বপূর্ণ ও সক্রিয় দেশ হিসেবে আমিরাত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়।

এই মেইলগুলো ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আরব আমিরাতের নীতিনির্ধারকদের কাছে পাঠিয়েছিলেন অতাইবা। নীতিনির্ধারকদের মধ্যে ছিলেন আমিরাতের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী মহাসচিব আলি আল-শামসি ও যুবরাজের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ মোবারক আল-মাজরুয়েই।

আমিরাতি রাষ্ট্রদূত আল-অতাইবা এই মেইলটি আবুধাবিতে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তা খালদুন আল-মুবারকে পাঠান।  তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান, সিনিয়র আমিরাতি ব্যাংকার তাহনুন বিন জায়েদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী  আনওয়ার মোহাম্মদ গার্গাসকে বিষয়টি জানানো হয়েছে।

ইমেইলে ইয়েমেনের যুদ্ধ ও এর রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আল-অতাইবা লিখেছেন, হোয়াইট হাউসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দীর্ঘ আলোচনায় স্পষ্ট হয়েছে যে, ইয়েমেন যুদ্ধে হতাহতের ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ায় আমিরাত রাজনৈতিকভাবে সংকীর্ণ হয়ে পড়ছে।

বেসামরিক নাগরিকদের টার্গেট করার বিষয়টি সরাসরি স্বীকার করে অতাইবা লিখেছেন, বেসামরিক স্থাপনায় (ইয়েমেনে) হামলার সংখ্যা বৃদ্ধি, মানবিক সহযোগিতার ঘাটতির কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।

সৌদি জোটের সামরিক অভিযানে ইয়েমেনে মানুষের দুর্দশার কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি অতাইবা।

উল্লেখ্য, ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে প্রায় দুই বছর আগে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম