যুদ্ধে জয় আসেনি তবে পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: আসাদ

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১৯:১২আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:১৩

যুদ্ধে জয় আসেনি তবে পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদ্রোহীদের এখনও পরাজিত করা যায়নি, যুদ্ধ এখনও চলছে। তবে তাকে ক্ষমতা থেকে উৎখাত করার পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা বলেছেন তিনি।

আসাদ বলেছেন, সাড়ে ছয় বছর ধরে চলমান গৃহযুদ্ধে জয়ের ইঙ্গিত থাকলেও এখনও যুদ্ধ চলছে। যেদিকে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে তাতে আমরা জয়ের বিষয়ে কথা বলতে পারি।

এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা ভাষণে দেননি সিরীয় প্রেসিডেন্ট।

আসাদ জানান, গৃহযুদ্ধে রাশিয়া, ইরান ও লেবাননের হেজবুল্লাহ সহযোগিতায় এগিয়ে আসার কারণে যুদ্ধক্ষেত্রে জয় ও যুদ্ধে বোঝা বহন সিরিয়ার জন্য সহজ হয়েছে। তিনি বলেন, তাদের সরাসরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার কারণে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এর ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা গেছে।

সিরীয় প্রেসিডেন্ট জানান, রাশিয়ার মধ্যস্ততায় আঞ্চলিক অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন তিনি। এতে সিরিয়ার স্বার্থ রক্ষিত হবে।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম