সিরিয়ার রুশ বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৭, ২০:৫১আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২০:৫৩

সিরিয়ার রুশ বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দেইর এজ-জোর এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) একটি সামরিক বহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আইএসের দুই শতাধিক সদস্য, সামরিক যান ও অস্ত্র ধ্বংস হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইএসের একটি বড় বহর বিমান হামলা চালিয়ে রুশ বিমানবাহিনী ধ্বংস করেছে। এই বহরটি দেইর এজ-জোর এলাকায় যাচ্ছিল। এখানেই আন্তর্জাতিক সন্ত্রাসীরা সিরিয়ায় নিজেদের শেষ ঘাঁটি নির্মাণ ও পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

বিমান হামলায় ২০০ শতাধিক জঙ্গি ও ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে হামলার সময় জানানো হয়নি। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে হামলাটি রবিবার চালানো হয়। অবশ্য সংস্থাটি নিশ্চিত করতে পারেনি রুশ বিমানবাহিনীই হামলাটি চালিয়েছে কিনা।

আগস্টের শুরুতে সিরীয় সরকার আইএস নিয়ন্ত্রিত সর্বশেষ বড় শহর হোমস দখলমুক্ত করেছে। দেইর এজ-জোর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হোমস। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের