ইয়েমেনে সৌদি জোটের নতুন বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ১৫:৫৯আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৬:০০

ইয়েমেনের রাজধানী সানায় সোদি আরবের নেতৃত্বাধীন জোটের নতুন বিমান হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

ইয়েমেনে সৌদি জোটের নতুন বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৪

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সানার দক্ষিণাঞ্চলীয় জেলা ফাজ আট্টান এলাকার দুটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট এতে শিশুসহ অন্তত ১৪জন নিহত হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, অনেকেই আহত অবস্থায় ধ্বংস্তূপে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিধ্বস্ত দুটি ভবনের একটির বাসিন্দা মোহাম্মদ আহমদ জানান, নয়টি মরদেহ তারা হাসপাতালে নিয়েছেন। তিনি বলেন, ধ্বংস্তূপ থেকে একের পর এক মানুষকে উদ্ধার করেন স্থানীয়রা। নিহত শিশুদের অনেকেই এক পরিবারের সদস্য।

কয়েকদিন আগেই সৌদি জোটের একটি যুদ্ধবিমান উত্তর সানার আরহাব এলাকার একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত ৪১জন নিহত হয়েছিলেন।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যুদ্ধের পর থেকে এই পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত ও কয়েক লাখ মানুষ গৃহহারা হয়েছেন।

যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে কলেরার সংক্রমন ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে কলেরায়। এছাড়া চলতি বছরে প্রায় ৬ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান