ফিলিস্তিনিদের ঈদের নামাজে ইসরায়েলি মেয়র ও পুলিশের বাধা

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৪

ফিলিস্তিনিদের পবিত্র ঈদুল আজহার নামাজের সময় একটি মসজিদে প্রবেশ করে বাধা দিয়েছেন এক ইসরায়েলি মেয়র ও স্থানীয় পুলিশ। শুক্রবার ইসরায়েলের শহর লিডাতে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনিদের ঈদের নামাজে ইসরায়েলি মেয়র ও পুলিশের বাধা

ইসরায়েলের সংবাদমাধ্যমের খবর অনুসারে,  শুক্রবার ঈদুল আজহার নামাজের সময় মধ্য ইসরায়েলের শহর লিডার মেয়র ইয়ার রেভিভো পুলিশ নিয়ে স্থানীয় মসজিদে প্রবেশ করেন। তিনি মসজিদের মাইকে আজান দেওয়াকে শব্দ দূষণ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি মুসল্লিদের নামাজ পড়াতে বাধা দেন। এক পর্যায়ে মুসল্লিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

মেয়রের দাবি, কোনও এক মুসল্লি তার হাতে আঘাত করেছেন।  তবে মুসল্লিরা দাবি করেছেন, মেয়রের আচরণ ছিল বর্ণবাদী ও প্ররোচনামূলক। মুসল্লিরা জানান, মেয়র সংঘাত সৃষ্টির জন্য অজুহাত খুঁজছিলেন।

মসজিদে উপস্থিত এক মুসল্লি ইয়াফা ৪৮কে জানান, ইসরায়েলি পুলিশ চেষ্টা করে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের সরিয়ে দিতে।

এদিকে, শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায়ে আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। বিভিন্ন ইসলামি ও আরব দেশ থেকেও মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন আল-আকসায়। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী