রোহিঙ্গাদের সমর্থনে হামলা চালাতে মুসলমানদের প্রতি আল কায়েদার আহ্বান

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:১২

আল কায়েদার ইয়েমেন শাখার এক সিনিয়র নেতা রোহিঙ্গাদের সমর্থনে মিয়ানমার কর্তৃপক্ষের উপর হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট মনিটরিং সেন্টার শনিবার এখবর জানিয়েছে।

রোহিঙ্গাদের সমর্থনে হামলা চালাতে মুসলমানদের প্রতি আল কায়েদার আহ্বান

এক ভিডিও বার্তায় আল কায়েদার আল-মালাহেম মিডিয়া ফাউন্ডেশনের খালেদ বাটারফি বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসলমানদের রোহিঙ্গা মুসলিম ভাইদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

একই ভিডিও বার্তায় বাটারফি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখাকে মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বার্মায় (মিয়ানমার) আমাদের ভাইদের নিপীড়নকারীদের বিরুদ্ধে জিহাদ পরিচালনায় কোনও ঘাটতি রাখবেন না।

২০১৫ সালে ইয়েমেনের কারাগারে বন্দি থাকা বাটারফি মুক্তি পান। ওই সময় কাল কায়েদা আরব পেনিনসুলা শাখা মুকাল্লা শহর দখল করলে তিনি কারামুক্ত হন।

উল্লেখ্য,  মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাথেংডাংয়ে একদিনেই শতাধিক বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে। এরআগে গত বছরের অক্টোবরে সংঘটিত সামরিক অভিযানের সময়ে জাতিসংঘের তরফ থেকে মিয়ানমারের তীব্র নিন্দা জানানো হয়। সেখানকার পরিস্থিতিকে তারা আখ্যা দেয় 'জাতিগত নিধনযজ্ঞ' হিসেবে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তুলেছিল। 

রাখাইনে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ। এসব রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার। দেশটি তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আসছে। বাংলাদেশও রোহিঙ্গাদের প্রবেশে কঠোর অবস্থান নিচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে ৪ লক্ষাধিক রোহিঙ্গা বাস করছেন।  সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের