সৌদি আরবে আল জাজিরার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্ন্যাপচ্যাপ অ্যাপসটি সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে। স্ন্যাপচ্যাট কোম্পানি জানিয়েছে, অ্যাকাউন্টটি সৌদি আরবের আইন লঙ্ঘন করছে অভিযোগের ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষ অ্যাপসটি বন্ধের নির্দেশ দেয়। এরপর স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়।

সৌদি আরবে আল জাজিরার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট নিষিদ্ধ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি আরব স্মার্টফোনের ব্যবহার বেশি হওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ জনপ্রিয়। কিন্তু দেশটির আইন এই ক্ষেত্রে অনেক কঠোর।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্বাধীন সংবাদমাধ্যমের পক্ষে প্রচারণাকারী আইনজীবীরা জানান, সৌদি আরবের সংবাদমাধ্যম অনেক বেশি  নিয়ন্ত্রিত।

আল জাজিরা বিশ্বের প্রভাবশালী প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোর একটি। কাতার ও প্রতিবেশী দেশগুলোর দীর্ঘদিনের বিবাদের উৎস এটি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিযোগ, আল জাজিরা পক্ষপাতপূর্ণ সংবাদ উপস্থাপন করে এবং আঞ্চলিকভাবে সমস্যা তৈরি করে। এছাড়া এ সংবাদমাধ্যমটি আরব দেশগুলোর অভ্যন্তরীণ ইস্যু নিয়েও নাক গলায় বলে অভিযোগ করে থাকে তারা। অবশ্য, বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে আল জাজিরা। এবার কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে সেই সংবাদমাধ্যমটি বন্ধ করে দেওয়ার শর্ত দিয়েছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। 

সৌদি আরবের মতোই ইসরায়েলেরও অপছন্দের তালিকায় রয়েছে আলজাজিরা। এরই মধ্যে জেরুজালেমে আল জাজিরার কার্যালয় ও সম্প্রচার বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম