রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে: পুতিনকে সৌদি বাদশা

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১৮:৫৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:০০

রাশিয়া সফররত সৌদি আরবের বাদশা সালমান বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া উচিত। বৃহস্পতিবার রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা বলেছেন তিনি।

সৌদি বাদশা সালমান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বৃহস্পতিবার সৌদি আরবের বাদশা রাশিয়া সফরে মস্কো পৌঁছান। মস্কোতে সৌদি বাদশাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর পুতিন ও বাদশা সালমান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট সৌদি আরবের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেন। পুতিন বলেন, আমি বিশ্বাস করি আপনার (সৌদি বাদশা) সফর আমাদের সাধারণ সম্পর্ককে আরও উন্নীত করবে।

এ সময় সৌদি বাদশা উষ্ণ অভ্যর্থনার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

পুতিনের সঙ্গে আলোচনায় সৌদি বাদশা ইরাকের আঞ্চলিক অখণ্ডতা ও সিরিয়ার সংকট সমাধানে রাজনৈতিক সমাধানের বিষয়টি তুলে ধরেন।

সৌদি বাদশার সফরে দুই দেশের  মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প এবং পেট্রো কেমিক্যাল প্ল্যান্টসহ আরও বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হওয়ার কথা।

উল্লেখ্য, ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। সহিংসতা থেকে বাঁচতে তখন থেকে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। সূত্র: রয়টার্স, আল আরাবিয়া।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম