নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

ইরানের সেনাবাহিনীকে সন্ত্রাসী আখ্যায়িত করার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। একই সঙ্গে হুমকি দিয়ে ইরান বলেছে, ওয়াশিংটন যদি তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়বে।

মেজর জেনারেল জাফারি

শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পদক্ষেপ শিগগিরই ঘোষণা করবেন। হোয়াইট হাউসের এই ঘোষণার প্রেক্ষিতে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে।

ইরানের সেনাবাহিনী রেভুলিউশনারি গার্ড  বাহিনীর (আইআরজিসি) মেজর জেনারেল  মোহাম্মদ আলি জাফারি বলেন, আগেও আমরা যেমন বলেছি যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন পাস করে তাহলে দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যসীমা থেকে ২ হাজার কিলোমিটার দূরে সরিয়ে নিতে হবে।

মেজর জেনারেল আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের বাহিনীকে কালো তালিকাভুক্ত করে তাহলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে আইএস জঙ্গি হিসেবে বিবেচনা করা হবে। আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না।

জাফারি বলেন, নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। মার্কিন সরকার এমন বোকামি করলে ইরানও প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক কিছু কর্মসূচি জোরদার করবে।

উল্লেখ্য, মার্কিন সিনেটে ইরান-বিরোধী নিষেধাজ্ঞার একটি বিল পাস হওয়ার পর গত ২ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প তাতে স্বাক্ষর করেছেন। এখন তা আইন পরিণত হতে যাচ্ছে। এছাড়া ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা চুক্তি থেকে তার সমর্থন তুলে নিতে পারেন। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এ পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সূত্র: রয়টার্স, পার্স টুডে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম