লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন। শনিবার টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভাষণে আল-হারিরি জানান, ইরান ও দেশটির লেবাননি মিত্র হেজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।
পদত্যাগের ঘোষণা দিয়ে আল-হারিরি বলেন, আমরা এমন অবস্থায় বাস করছি যেখানে এর আগেও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। আমি আশঙ্কা করছি আমাকেও হত্যার টার্গেট করা হয়েছে।
আল-হারিরির বাবা রফিক আল-হারিরি ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী। তাকেও হত্যা করেছিল আততায়ীরা।








