ইয়েমেনের আকাশ, স্থল ও সমুদ্র পথ বন্ধ করবে সৌদি জোট

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ২০:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:১১

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সাময়িকভাবে ইয়েমেনের আকাশ, স্থল ও সমুদ্র পথ বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্রের সরবরাহ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি জোট। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।

ইয়েমেনের আকাশ, স্থল ও সমুদ্র পথ বন্ধ করবে সৌদি জোট

শনিবার রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি দুরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ক্ষেপণাস্ত্রটি রিয়াদের বিমানবন্দরের কাছে ধ্বংস করা হয়। এরপরই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত নিল।

সৌদি আরব বহু আগে থেকেই ইয়েমেনের উপর অবরোধ আরোপ করে রেখেছিলো। কিন্তু এবার দেশটির সঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রপথে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীকে সহযোগিতা করছে সৌদি আরবের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক সামরিক জোট।  কিন্তু এই যুদ্ধ সম্প্রতি আরও উত্তেজনা তৈরি করেছে, যখন হুথি বিদ্রোহীরা শনিবার সৌদি রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

সৌদি আরবের দাবি, হুথি বিদ্রোহীদের কাছে এই ক্ষেপণাস্ত্রটি সরবরাহ করেছে ইরান।  এটি সৌদি আরবের বিরুদ্ধে ইরানের যুদ্ধ ঘোষণার সামিল। তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সৌদি আরবের অভিযোগ অযৌক্তিক এবং উস্কানিমূলক। এধরনের বানোয়াট অভিযোগের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

২০১৫ সাল থেকে সৌদি জোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এ যুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত নির্বাসিত প্রেসিডেন্টের হয়ে এই সামরিক অভিযান চালাচ্ছে। হুথি বিদ্রোহীদের সমর্থন করছে সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক