ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৮, আহত সহস্রাধিক

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:১৩

ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জন। ভয়াবহ ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও সহস্রাধিক। ইরানের একটি ত্রাণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৭০ হাজার মানুষের জন্য আশ্রয় প্রয়োজন।

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৮, আহত সহস্রাধিক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে। এখানে ৫ হাজার ৬৬০ জন মানুষ আহত হয়েছেন। আর ইরাকে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিন সন্তানের জননী মাজিদা আমির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সন্তানদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে পুরো ভবন কেঁপে ওঠে। মনে হচ্ছিল ভবনটি বাতাসে নাচছে। প্রথমে আমি মনে করেছিলাম বড় কোনও বোমার বিস্ফোরণ হয়েছে। পরে শুনলাম চারপাশের সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে।

বিবিসির খবরে আরও বলা হয়েছে, কুর্দি পাহাড়ি অঞ্চলে অনেক বাড়ি মাটি দিয়ে তৈরি। ফলে বড় ধরনের ভূমিকম্পে বাড়িগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে তাকে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসের কারণে উদ্ধারকর্মীদের কাজে ব্যাঘাত হচ্ছে।

ইরানের স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে এই ভূমিকম্প শুরু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এর মূলকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩.৯ কিলোমিটার গভীরে। ওই অঞ্চলের সীমান্তে অবস্থিত ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা তুরস্ক, আরমেনিয়া, কুয়েত, জর্দান, লেবানন, সৌদি আরব, বাহরাইন ও কাতার থেকেও অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কুর্দি সরকার-শাসিত সুলাইমানিয়া শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে হালাবজার কাছে ভূমিকম্প প্রচণ্ড আঘাত হেনেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম