৪৮ ঘণ্টার মধ্যে ফ্রান্স যাবেন হারিরি

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৭, ২৩:০২আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২৩:০৪

সৌদি আরবের রিয়াদে গৃহবন্দি লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ৪৮ ঘণ্টার মধ্যে ফ্রান্স যাবেন। প্যারিস হয়ে তিনি বৈরুতে ফিরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে দাখিল করবেন। বৃহস্পতিবার হারিরির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৪৮ ঘণ্টার মধ্যে ফ্রান্স যাবেন হারিরি

৪ নভেম্বর সৌদি আরব থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। এরপর থেকে তিনি সৌদি আরবে রয়েছেন। বুধবার তিনি জানিয়েছিলেন, শিগগিরই দেশে ফিরবেন।

হারিরির ঘনিষ্ঠ সূত্র জানায়, পরিবার নিয়ে তিনি ফ্রান্স যাবেন।

বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন এক টুইটে জানিয়েছেন, ফ্রান্স যাওয়ার আমন্ত্রণ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে তিনি আশাবাদী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী হারিরির বৈরুত ফেরার অপেক্ষায় আছি আমি। তিনি আসলে সরকারের পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।  

এর আগে প্রেসিডেন্ট জানিয়েছিলেন, বৈরুতে না ফিরলে হারিরির পদত্যাগপত্র তিনি গ্রহণ করবেন না।

হারিরির পদত্যাগের ঘটনায় মধ্যপ্রাচ্যে শিয়া শাসিত ইরান ও সুন্নি শাসিত সৌদি আরবের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় লেবানন।  যদিও লেবাননের প্রেসিডেন্ট ও পদত্যাগী প্রধানমন্ত্রী জানিয়েছেন, আরবদেশগুলোর সংঘাতে তারা কোনও পক্ষ নিতে চান না।

বুধবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বুধবার এক বিবৃতিতে, হারিরিকে ফ্রান্স সফরের আমন্ত্রণের কথা জানান। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর এই আহ্বান জানান ম্যাক্রোঁ।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম