সৌদি জোটের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৪:০৪

 

সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবাদবিরোধী ইসলামি জোটের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। বুধবার এই ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেসি এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল

এসপিএ জানায়, জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের প্রথম সভায় সভাপতিত্ব করবেন সৌদি আরবের যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এই বৈঠকের তারিখ এখনও নির্দিষ্ট হয়নি। এতে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সমন্বয়ের সাধারণ কৌশল নির্ধারণ করা হবে।

সৌদি আরব জানিয়েছে, জোটের অংশ ও কমান্ডার হিসেবে ইসলামি সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবেন জেনারেল রাহিল।

২০১৩ সালে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল রাহিল। গত বছর নভেম্বরে তিনি অবসরে যান।

২০১৪ সালের শেষ দিকে সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী এই সামরিক জোট গঠিত হয়। এই জোটে ৪১টি মুসলিম দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও মিসরসহ বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশ।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম