যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭০০ কোটি ডলারের অস্ত্র কিনবে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৪:৪০

যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানির কাছ থেকে ৭০০ কোটি ডলারের অস্ত্র কিনতে সম্মত হয়েছে সৌদি আরব। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা এই চুক্তির বিরোধিতা করতে পারেন। ইয়েমেনে বেসামরিক হত্যায় সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ বিরোধিতা করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭০০ কোটি ডলারের অস্ত্র কিনবে সৌদি আরব

২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে ১১ হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব রেথিওন কো ও বোয়িং কো-এর কাছ থেকে অস্ত্র কিনবে।

৭০০ কোটি ডলারের অস্ত্রচুক্তির বিষয়ে উভয় কোম্পানিই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখনও দেশটির কংগ্রেসকে এই চুক্তির বিষয়ে অবহিত করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত অস্ত্র বিক্রি চুক্তির বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করতে পারছি না।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানও এই চুক্তির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ট্রাম্পের সফরে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের পথ ধরে এগুবে সৌদি আরব। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক