মসজিদুল হারাম ও মসজিদে নববিতে সেলফি নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৮:১৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:১৪

সৌদি আরবে মুসলমানদের দুই পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। এই দুই পবিত্র মসজিদে ছবি তোলা ও ভিডিও ধারণ করার মতো কোনও যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না।

হজের সময় অনেকেই সেলফি তোলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন

তুরস্কের দৈনিক পত্রিকা দ্য ডেইলি সাবাহ এক খবরে জানিয়েছে, ১২ নভেম্বর সৌদি আরবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট জানিয়েছে, কূটনৈতিক বার্তায় দেশটিতে অবস্থিত দূতাবাসগুলোতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদে অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাসও এমন একটি বার্তা পেয়েছে ১৫ নভেম্বর।

নিষেধাজ্ঞার কূটনৈতিক বার্তায় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং মুসল্লিরা প্রার্থনার সময় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত কয়েক বছর ধরে অনেক মুসল্লি পবিত্র এই দুই মসজিদের ছবি তোলে তা ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবির বেশির ভাগেই কাবা শরিফকে পেছনে রেখে তোলা হয়েছে।

মাঝে মধ্যে একদল লোক নিজ দেশের পতাকাসহ মসজিদ দুটির প্রাঙ্গণে ছবি তুলেছেন। অনেকে এই ধরনের ছবি তোলার সমালোচনা করেছেন। তাদের মতে, লোকদেখানোর জন্য মানুষ ছবি তোলাতেই ব্যস্ত হয়ে পড়ছে প্রার্থনার চেয়ে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে ক্যামেরা ও ছবি জব্দ করার জন্য।

সংশ্লিষ্ট দেশের প্রত্যেক ওমরাহ ও হজ এজেন্সিকে এই নির্দেশ পালনের জন্য বলা হয়েছে বিবৃতিতে।

সৌদি আরবের এই নিষেধাজ্ঞারও সমালোচনা করছেন ইন্দোনেশিয়ার মানুষেরা। তাদের মতে, পবিত্র স্থানে এসব ছবি ও ভিডিও ধারণ করা হয় স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য। কারণ অনেকেই জীবনে মাত্র একবার এসব স্থানে যাওয়ার সুযোগ পান।

মালয়েশিয়ার হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা পেলে তা কার্যকর করবে দেশটি। সূত্র: স্ট্রেইট টাইমস।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম