তিন সপ্তাহ পর ইয়েমেনে পৌঁছালো ত্রাণবাহী বিমান

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২০:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২০:২৭

 

জাতিসংঘের একটি জরুরি প্রয়োজনীয় পোলিও ভ্যাকসিনবাহী বিমান ইয়েমেনের বিদ্রোহী অধিকৃত রাজধানীতে অবতরণ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ শিথিল হওয়ার পর তিন সপ্তাহের মধ্যে এই প্রথম কোনও ত্রাণবাহী বিমান সেখানে অবতরণ করলো। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সৌদি আরবের অবরোধে ইয়েমেনে খাদ্য সংকট বেড়েছে

অবরোধ শিথিল না করা হলে কয়েক হাজার বেসামরিক লোক মারা যেতে পারে বলে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে দিয়েছিল।

প্রথম বিমানটির পরে আরও তিনটি বিমান শহরের বিমানবন্দরে অবতরণ করেছে। এর দুটিতে জাতিসংঘের ত্রাণকর্মী ও একটিতে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কর্মরা রয়েছেন।

তবে প্রতিশ্রুতি অনুযায়ী এখনও ইয়েমেনের উত্তরাঞ্চলের করিডোরগুলো খুলে দেয়নি সৌদি আরব। বৃহস্পতিবার খুলে দেওয়ার কথা থাকলেও সৌদি আরব এখনও তা পূরণ করেনি বলে অভিযোগ করেছে ত্রাণ সংস্থাগুলো।

পশ্চিমা সরকারগুলোর তীব্র চাপের মুখে বুধবার ইয়েমেনের হোদেইদা বন্দর খুলে দিতে রাজি হয় সৌদি আরব। বৃহস্পতিবার দুপুরে বন্দরটি খোলার কথা বললেও আট ঘণ্টার পর তা খোলা হয়নি। মানবিক সহায়তা পাঠানোর জন্য কোনও অনুমতিও দেওয়া হয়নি। শুক্রবার পর্যন্ত খাবার ও ওষুধের দুটি চালান কয়েকদিন ধরে হোদেইদা বন্দরে অপেক্ষা করছে।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনে সব বাণিজ্যিক ও মানবিক সহায়তা পাঠানোর ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব। তবে গত বুধবার সৌদি আরব ঘোষণা দেয় জাতিসংঘ ও সৌদি কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে ইয়েমেনে মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেবে। কিন্তু বাণিজ্যিক সহায়তার ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। সৌদি আরবের অভিযোগ, কার্গো বিমানের আড়ালে হুথি নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বোমা হামলা চালাচ্ছে। প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে সৌদি আরব ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে  লড়াই করছে। এতে এ পর্যন্ত ১০ হাজারের মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম