ইসরায়েল-হেজবুল্লাহ উত্তেজনা সংঘাতে রূপ নিতে পারে: জাতিসংঘের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২১:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৩১

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের বিমান চলাচল বেড়ে যাওয়া এবং হেজবুল্লাহর কাছে অনুমতিহীন অস্ত্র থাকার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন।

হেজবুল্লাহ সেনাদের প্রতীকী ছবি

অ্যান্তিনিও গুতেরেজ হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর কাছে অনুমতিহীন অস্ত্র থাকার থাকার কারণে হুমকি বাড়ছে। একই সঙ্গে ইসরায়েলের কর্মকর্তাদের ঝুঁকির বিষয়ে ভুল ধারণা ও উত্তেজনা বৃদ্ধি সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

২০০৬ সালে যুদ্ধে জড়িয়ে পড়া ইসরায়েল ও হেজবুল্লাহকে সব সময় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিলি করা এক প্রতিবেদনে গুতেরেজ উল্লেখ করেছেন, হেজবুল্লাহ’র কাছে নিয়মিত অস্ত্র সরবরাহ করা হচ্ছে। বিষয়টি জাতিসংঘ গুরুত্ব সহকারে নিচ্ছে কিন্তু স্বতন্ত্রভাবে কোনও পদক্ষেপ নেওয়ার মতো অবস্থায় নেই।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হেজবুল্লাহ জানিয়েছে এসব অস্ত্র তারা ব্যবহার করবে। ইসরায়েলের সীমান্তে লিটানি নদীর দক্ষিণে ইউএনআইএফআইএল হিসেবে পরিচিত জাতিসংঘের এর ১০ হাজার ৭০০ শান্তিরক্ষী মোতায়েনের জন্য। এই অঞ্চলে হেজবুল্লার অস্ত্র মোতায়েন করা নিষিদ্ধ। ইসরায়েল দাবি করেছে, ওই অঞ্চলে হেজবুল্লা অস্ত্র মোতায়েন করছে। তবে জাতিসংঘ এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পায়নি। সূত্র: হারেৎজ।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম