আরব মিত্রদের অসুবিধায় ফেললে হিজবুল্লাহকে মেনে নেবেন না হারিরি

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ২৩:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২৩:৪৫

আরব মিত্রদের অসুবিধায় ফেলে বা নিজ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে হিজবুল্লার এমন কোনও অবস্থান মেনে নেবেন না বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। নিজ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি দলটির এমন সমালোচনা করেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর রবিবার এ খবর জানিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

হারিরির বিবৃতিতে কোনও আরব দেশকে নির্দিষ্ট করা হয়নি। তিনি জানান, আলোচনার মাধ্যমে লেবাননকে একটি নিরপেক্ষ ও ‘দায়মুক্ত’ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ হিসেবেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

‘দায়মুক্ত’ বলতে আঞ্চলিক দ্বন্দ্বের বাইরে লেবাননের অবস্থান নেওয়ার নীতিকে বোঝানো হয়ে থাকে। রাজনৈতিক ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে হিজবুল্লাহর আঞ্চলিক ভূমিকা হারিরি দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে অস্বস্তিতে ফেলেছে।

তবে হিজবুল্লাহর আন্তর্জাতিক সম্পর্ক কর্মকর্তা আম্মার মৌসাবী জানান, শিয়াপন্থী দলটি দেশে তাদের অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। তারা সবার সঙ্গেই সংলাপ ও সহযোগিতা করতে প্রস্তুত।  

মৌসাবী আরও বলেন, লেবাননকে অস্থিতিশীল করতেই সৌদি আরব চাপ দিয়ে হারিরিকে পদত্যাগ করিয়েছিল।

গত ৪ নভেম্বর সৌদি আরব থেকে এক টেলিভিশন ভাষণে হারিরি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত বুধবার দেশে ফিরে প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে আলোচনার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর ফলে মধপ্রাচ্যে এ নিয়ে সৃষ্ট সংকটের আপাত অবসান হয়।

অন্যদিকে হিজবুল্লাহ সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে লড়াই করছে। উপসাগরীয় দেশগুলো ইয়েমেনে হুথি বিদ্রোহী ও বাহরাইনের জঙ্গিদের সহায়তার জন্য হিজবুল্লাহকে দোষারোপ করে। তবে হিজবুল্লাহ তা বরাবরই অস্বীকার করে আসছে।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম