রিয়াদে চলছে পাকিস্তান-সৌদি আরব সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২১:২২

সৌদি আরব ও পাকিস্তানের স্পেশাল ফোর্সের সদস্যদের নিয়ে সৌদি রাজধানী রিয়াদে এক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।

রিয়াদে চলছে পাকিস্তান-সৌদি আরব সামরিক মহড়া

‘শেহাব-টু’ শিরোনামের এই মহড়ার লক্ষ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও দক্ষতার উন্নয়ন।

সৌদি আরব ও পাকিস্তানের স্পেশাল ফোর্সের কমান্ডাররা রবিবার মহড়ার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন। তারা হলেন, সৌদি আরবের লেফটেন্যান্ট জেনারেল মুফলেহ বিন সালিম আল-ওতাইবি ও পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ বিন মুহাম্মদ এস-সেমালি।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গত দুই মাসে এটি চতুর্থ মহড়া। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ‘শেহাব-ওয়ান’ নামের মহড়া অনুষ্ঠিত হয়েছিল।

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব সামরিক জোটের সদস্য পাকিস্তান। রবিবারই রিয়াদে জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান সৌদি আরব পৌঁছেছেন। এই জোটের কমান্ডারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফ। সূত্র: আনাদোলু।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের