ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন পুতিন-এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ২২:৫৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২২:৫৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতা টেলিফোনে এই আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভ্লাদিমির পুতিন ও রজব তাইয়্যেব এরদোয়ান

তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার একদিন পর পুতিন ও এরদোয়ান বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, সৌদি আরব, জর্ডানসহ বিভিন্ন দেশ ও সংস্থার আহ্বান উপেক্ষা করে বুধবার (৬ ডিসেম্বর) জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করছি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়।’

ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার আগে জেরুজালেম নিয়ে সীমা লঙ্ঘন না করতে আহ্বান জানিয়েছিলেন এরদোয়ান। পবিত্র ওই শহরকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিলে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকিও দেন তিনি। মঙ্গলবার আঙ্কারায় দলীয় অনুষ্ঠানের ভাষণে এরদোয়ান বলেন, ‘জনাব ট্রাম্প, জেরুজালেম প্রশ্নে আপনার  অবস্থান মুসলিমদের জন্য সীমা লঙ্ঘনের সামিল।’

জেরুজালেম ইস্যুতে মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এ সময় তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে মস্কোর সমর্থন রয়েছে। সেই আলোচনায় জেরুজালেমের বিষয়টিও উল্লেখ থাকবে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক