মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ফিলিস্তিনে অবাঞ্ছিত ঘোষণা করলো ফাতাহ

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪১

ফিলিস্তিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন জোটের অংশীদার ফাতাহ মুভমেন্ট। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণা দিল ফাতাহ মুভমেন্ট।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

ডিসেম্বরেই মাইক পেন্স মিসর, ইসরায়েল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে। অক্টোবরে এই সফরসূচি ঘোষণা করা হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, পেন্স ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার ভাষণেও মাইক প্রেন্সের সফর নিয়ে কথা বলেন ট্রাম্প।  

ফাতাহ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রাজৌব জানান, এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের আলোচনা হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, ফাতাহ’র পক্ষ থেকে বলছি আমরা ট্রাম্পের সহকারীকে ফিলিস্তিনে স্বাগত জানানো হবে না। ১৯ ডিসেম্বর বেথলেহেমে আব্বাসের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন পেন্স। ওই বৈঠক আর হবে না।

বৈঠক বাতিলের বিষয়ে হোয়াইট হাউসের এক উপদেষ্টা জানিয়েছেন, পেন্স সূচি অনুযায়ী আব্বাসের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠক বাতিল না করতে হুঁশিয়ারি জানিয়েছে হোয়াইট হাউস। বলা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত বরং  উল্টো ফল বয়ে আনবে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম