রিয়াদে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮

ইয়েমেনে হুথিদের সঙ্গে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রিয়াদের আকাশে বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হুথি বিদ্রোহীদের নির্মিত ক্ষেপণাস্ত্র বুরকিনা-২

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌদি আরবে রাজধানী রিয়াদের কাছে তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। আকাশে ধোঁয়ার কুণ্ডলীওয়াল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

হুথিদের পরিচালিত টেলিভিশন আল-মাসিরাহ জানায়, বিদ্রোহীরা বুরকান-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সানার ইয়ামামা প্রাসাদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করেনি। তবে রাজ পরিবারের এক সদস্য নিশ্চিত করেছেন, রাজ প্রাসাদে একটি বৈঠক ছিল ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু।

এর আগে নভেম্বরেও একই ধরনের একটি ক্ষেপণাস্ত্র রিয়াদ বিমানবন্দরের কাছে পৌঁছে গিয়েছিল। সৌদি কর্তৃপক্ষ তা ধ্বংস করে আকাশে।

আঞ্চলিক আধিপত্য নিয়ে সুন্নি শাসিত সৌদি আরব ও শিয়া শাসিত ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরেই। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান এবং দেশটির নির্বাসিত প্রেসিডেন্টের পক্ষে যুদ্ধ করছে সৌদি আরব।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল নেওয়ার পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্টের হাদির সমর্থনে অভিযান শুরু করার পর যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। জাতিসংঘের মতে এই লড়াইয়ে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক নাগরিক।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম