যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যেকোনও শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করবে ফিলিস্তিন

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ২২:২৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২২:২৭

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যে কোনও শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করা হবে। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্ততাকারী হিসেবে ভূমিকা রাখতে পারবে না ওয়াশিংটন। শুক্রবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদসম্মেলনে একথা বলেন তিনি।

এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিকে প্রত্যাখ্যানের পরদিন এই মন্তব্য করলেন আব্বাস। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন জেরুজালেমের সম্ভাব্য ভৌগলিক অবস্থান পরিবর্তনের ফলে আরবের ঐতিহাসিক পরিচয় ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবে।

ট্রাম্পের স্বীকৃতির কথা উল্লেখ করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এখন আর কোনও নিরপেক্ষ মধ্যস্ততাকারী নয়। দেশটির কোনও শান্তি প্রস্তাব আমরা গ্রহণ করব না।

মাহমুদ আব্বাস বলেন, ফ্রান্স ও অন্যান্য বন্ধু রাষ্ট্র ফিলিস্তিনের রাষ্ট্র গঠনে সহযোগিতা করছে। আমরা আশাকরি ইসরায়েল তা ধ্বংস করবে না।

ফিলিস্তিনের নেতা জানান, ফ্রান্স সব সময় দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকটের রাজনৈতিক সমাধান সমর্থন করে এসেছে। বলেন, আমরা শান্তি স্থাপনে প্রচেষ্টা অব্যাহত লাকব। তারা (ইসরায়েল) যদি ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুসারে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানে রাজি থাকে তাহলে আমরা আলোচনায় বসার জন্য প্রস্তুত। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক