আমরা দখলদারিত্বে অংশ নেবো না: নেতানিয়াহুকে ইসরায়েলি কিশোরদের চিঠি

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:০৪

সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবার একটি চিঠি লিখেছেন ৬৩ জন ইসরায়েলি কিশোর। চিঠিতে তারা ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন।

আমরা দখলদারিত্বে অংশ নেবো না: নেতানিয়াহুকে ইসরায়েলি কিশোরদের চিঠি

ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়াও চিঠিটি সেনা প্রধান গাদি আইজেনকট, প্রতিরক্ষা ও শিক্ষামন্ত্রী বরাবরও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণকে শোষণের অংশ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সাময়িক পরিস্থিতি আমাদের ৫০ বছরের সংঘাতে লিপ্ত করেছে। আমরা আর কখনও এই কাজে হাত বাড়িয়ে দেব না।

কলেজ পড়ুয়া এসব কিশোররা চিঠিতে সরকার ও সেনাবাহিনীর সমালোচনা করেছেন। লিখেছেন, সেনাবাহিনী সরকারের বর্ণবাদী নীতি বাস্তবায়ন করছে। যা মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। তারা ইসরায়েলের জন্য এক ধরনের আইন এবং একই ভূখণ্ডে থাকা ফিলিস্তিনিদের জন্য আলাদা আইন প্রয়োগ করছে।

নিরাপদ অঞ্চলের উভয় পাশে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত প্রাতিষ্ঠানিক প্ররোচনার প্রতিবাদ করেছেন তারা। লিখেছেন, আমরা সেনাবাহিনীতে নিয়োগে উপযুক্ত বয়সের ছেলে ও মেয়ে যারা দেশের বিভিন্ন স্থান ও ভিন্ন আর্থসামাজিক অবস্থান থেকে বেড়ে ওঠেছি তারা প্ররোচনা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছি এবং সরকারের নিপীড়ন ও দখলদারিত্বে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছি।

চিঠিতে ইসরায়েলের কিশোরদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পুনরায় বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। তারা লিখেছেন, আমরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছি শান্তি, ন্যায় ও সমতার প্রতি দায়বদ্ধতার কারণে। আমরা জানি, আরেকটি বাস্তবতা রয়েছে যা আমরা একত্রিত হয়ে গড়ে তুলতে পারি। আমাদের বয়সের ছেলে-মেয়েদের ভেবে দেখা উচিত যে, সেনাবাহিনী কি এই লক্ষ্যে কাজ করতে পারবে?

যারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে ২০ বছরের মাতান হেলমান রয়েছেন। যিনি সেনাবাহিনীতে যোগদানে অস্বীকৃতি জানানোর কারণে কারাভোগ করছেন।

ডিসেম্বর মাসের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা দেয় তারা সেনা সংখ্যা বৃদ্ধির জন্য নতুন নিয়োগ শুরু করবে। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে যোগদানের প্রবণতা নিম্নগামী এবং প্রতিবছর সেনাবাহিনী ছেড়ে চলে যাওয়া ছেলে-মেয়ের সংখ্যা ৭ হাজার। সূত্র: হারেৎজ।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম