গাজায় হামাসের অবস্থানে ফের ইসরায়েলের রকেট হামলা

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১৮:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯

ফিলিস্তিনের গাজায় আবারও রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয়। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার ফাইল ছবি

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান মঙ্গলবার গাজায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের সামরিক ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালায়। গাজার দক্ষিণে অবস্থতি খান ইউনিস শহরের উত্তর-পূর্ব এলাকায় হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের সদস্যরা অবস্থান করছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় কেউ হতাহত হয়নি।

এর আগে সোমবার ইসায়েলি সেনাবাহিনী দাবি করে, গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছে। যা দক্ষিণ ইসরায়েলের একটি খোলা এলাকায় আঘাত করে। এতে কোনও হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবারের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায়।

তারও আগে শুক্রবার গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছিল, উত্তর গাজায় হামাসের সামরিক ভবনে তারা ট্যাংক ও বিমান নিয়ে হামলা চালিয়েছে।

৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার দুই দিনের মাথায় গাজায় রকেট হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছিলেন।

/জেএ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম