ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৮, ১৪:১২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৪:১৩

২০১৮ সালের শুরুতেই ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ১৭ বছরের এক ফিলিস্তিনি কিশোর। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বুধবার দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কিশোর মুসাব ফিরাজ আল-তামিমিকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা।

নিহত মুসাবের স্বজনদের আহাজারি

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া আকরা জানান, দখলদার বাহিনীর সেনারা মুসাবের গলায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের পরপরই তার মৃত্যু হয়।

মুখপাত্র জানান, ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের সময় তাকে গুলি করা হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেশটির সেনাবাহিনী জানায়, নিহত মুসাবের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তবে আল জাজিরার পক্ষ থেকে ইসরায়েলি সেনাদের দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইসরায়েলি সেনাদের এক মুখপাত্র জানান, মুসাবের হত্যাকাণ্ডের সময়কার পরিস্থিতি তদন্ত করা হবে।

নিহত মুসাবে তামিমি পরিবারের সদস্য এবং নাবি সালেহ গ্রামের পাশেই বাস করতেন। এই গ্রামেরই মেয়ে আহেদ তামিমি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছেন। ১৯ ডিসেম্বর ইসরায়েলি সেনারা আহেদ তামিমিকে গ্রেফতার করে। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে।

আহেদ তামিমির বাবা অভিযোগ করেছেন, ইসরায়েল তামিমির মনোবল ভেঙে দেওয়ার জন্যই তাকে কারাগারে রাখতে চায় দখলদার বাহিনী।

৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা প্রতিবাদ করে আসছেন। বিভিন্ন স্থানে ইসরায়েলের সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। এ পর্যন্ত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছে।

মুসাবের হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে আল জাজিরা। তবে ২০১৮ সালে ইসরায়েলি বাহিনী কর্তৃক প্রথম নিহত ফিলিস্তিনি তিনি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম