পশ্চিম তীরে সেটেলারদের রাস্তার জন্য ইসরায়েলের বরাদ্দ ২৩ কোটি ডলার

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:১৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:১৬

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের জন্য রাস্তা নির্মাণে ২৩ কোটি ডলার বরাদ্দ দিয়েছে ইসরায়েল সরকার। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এই খবর নিশ্চিত করে জানিয়েছে, ওই রাস্তা ব্যবহার করতে পারবে শুধু ওই দখলদার ইসরায়েলের নাগরিকেরা।

পশ্চিম তীরে সেটেলারদের রাস্তার জন্য ইসরায়েলের বরাদ্দ ২৩ কোটি ডলার

সংবাদমাধ্যমটির বরাত দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়,  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলকৃত পশ্চিম তীরের শমরণ আঞ্চলিক কাউন্সিল ইয়োসি দাগানকে এই বিষয়ে অবহিত করেছেন। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওই এলাকার ইসরায়েলি সেটেলাররা।

শুক্রবার চ্যানেল সেভেন-এর খবরে জানানো হয়, পশ্চিম তীরে নাবলুসের কাছে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে অবস্থিত হাভাট গিলাট বসতি থেকে জাতীয় পাওয়ার গ্রিড পর্যন্ত যাওয়া ওই রাস্তা উন্নয়নে নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া প্রকল্পের আওতায় অবকাঠামোগত নেটওয়ার্কেরও উন্নয়ন করা হবে।

বৃহস্পতিবার রাতে হাভাট গিলাট বসতিতে এক ইসরায়েলি নাগরিককে গুলি করে হত্যার ঘটনার পর নেতানিয়াহু এই সিদ্ধান্ত জানালেন। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের খবরে বলা হয়,  কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ওই গুলির ঘটনার জবাবে আরও ইহুদি বসতি নির্মাণের দাবি করেছেন।

সম্প্রতি ওই এলাকার  ইসরায়েলি সেটেলাররা  সরকারের কাছে নতুন বাইপাস সড়কের দাবি তোলে। যাতে করে তারা ‘বিপজ্জনক’ ফিলিস্তিনি শহর আর গ্রামে প্রবেশ ছাড়াই চলাচল করতে পারে।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, দখলকৃত এলাকায় বাইপাস সড়ক নির্মাণ ইসরায়েলের বসতি সম্প্রসারণের নীতির ফল। ইসরায়েলের এই সিদ্ধান্ত পশ্চিম তীরে আরও ফিলিস্তিনি ভূমি দখল করার দিকেই ঠেলে দেবে।

/জেজে/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম