৩৫ বছর নিষেধাজ্ঞার পর সৌদি আরবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫

দীর্ঘ ৩৫ বছর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রক্ষণশীল মুসলিম রাষ্ট্র সৌদি আরবে শুরু হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদশর্নী। রবিবার একটি অস্থায়ী প্রেক্ষাগৃহে শিশুদের অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৩৫ বছর নিষেধাজ্ঞার পর সৌদি আরবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু

খবরে বলা হয়েছে, আগামী মার্চ মাসে প্রথম স্থায়ী প্রেক্ষাগৃহ উদ্বোধন করা হবে। চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ঘরোয়া কনসার্ট, কৌতুক অনুষ্ঠান ও নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে কর্তৃপক্ষ অস্থায়ী স্থাপনায় চলচ্চিত্র প্রদর্শন করছে। রবিবার দেশটির জেদ্দা শহরে একটি সাংস্কৃতিক হলে প্রজেক্টর ও লাল গালিচা বসিয়ে প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে।

সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে সিনেমা ৭০ নামের প্রতিষ্ঠান। এর প্রধান মামদৌহ সেলিম বলেন, এখন পর্যন্ত চলচ্চিত্র প্রেক্ষাগৃহের কোনও অবকাঠামো নেই। ফলে চলচ্চিত্র প্রদর্শনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা কাজে লাগাচ্ছি।

সেলিম আরও বলেন, ১১ ডিসেম্বর চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়।

১৯৮০-র দশকে সৌদি আরবের ইসলামবিদদের চাপের মুখে দেশটিতে চলচ্চিত্র প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে ৩২ বছরের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি রক্ষণশীলতায় অনেক সংস্কার আনছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম