সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলা শুরু

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৮, ২২:৫৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২৩:০১

সিরিয়ার উত্তর পশ্চিমের আফরিন শহর থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। দেশটির এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলা শুরু

২০১২ সাল থেকেউ আফরিন অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চেষ্টা করছে। এসব কুর্দি যোদ্ধাদের অনেকেই আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে।

শনিবার তুরস্কের সেনাবাহিনী আফরিন অঞ্চলে বিমান হামলার কথা নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, খবর পাওয়া যাচ্ছে তুরস্কের বিদ্রোহীদের সমর্থকরা শহরটির অভিমুখে এগিয়ে যাচ্ছে।

এর আগে কুর্দিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের হুমকি দিয়েছিল তুরস্ক। দেশটি কুর্দিদের সন্ত্রাসী হিসেবে মনে করে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সিরীয় শহর মানবিজে হামলারও হুমকি দিয়েছেন। শহরটি আফরিন থেকে ১০০ কিলোমিটার দূরে। মানবিজও কুর্দি অধ্যুষিত এলাকা।

এদিকে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ সামরিক শক্তি রাশিয়া জানিয়েছে আফরিনের সংঘাতে তারা কোনও হস্তক্ষেপ করবে না। আর সিরিয়া হুমকি দিয়েছিল যদি সামরিক অভিযান চালানো হয় তাহলে তুরস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম