মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নিতে প্রস্তুত তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ২২:২৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২২:২৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, কুর্দিদের উৎখাত করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছে তুর্কি সেনাবাহিনী। উত্তর সিরিয়ার আফরিনে তুরস্কের অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির একদিন পরেই এই মন্তব্য করেন তিনি। কুর্দি নিয়ন্ত্রিত আফরিন ও মানবিজ শহরে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। এরদোয়ান এই দুই শহর থেকেই কুর্দিদের উৎখাতের ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

শুক্রবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সভায় সিরিয়ায় অভিযান সীমিত করতে যুক্তরাষ্ট্রের আহ্বান আমলে না নেওয়ার ঘোষণা দেন। তিনি ঘোষণা দেন, আফরিনের পরে কুর্দি নিয়ন্ত্রিত মানবিজ শহরেও হামলা চালাবে তুরস্ক। প্রয়োজনে ইরাকে গিয়েও যুদ্ধ করতে প্রস্তুত তুর্কি বাহিনী।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত মানবিজ অঞ্চল থেকে দ্রুত মার্কিন সেনাদের প্রত্যাহার করা। কারণ সিরিয়া দ্রুতই সেখানে হামলা চালাবে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় তুরস্কের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে নিজের উদ্বেগের বিষয়টি জানান ট্রাম্প। যদিও ট্রাম্প তুরস্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি স্বীকার করেন। ট্রাম্প এরদোয়ানকে বলেন, যুক্তরাষ্ট্রের সমালোচনা না করার জন্য।

কিন্তু একেপির সদস্যদের সঙ্গে আলোচনায় এরদোয়ান তুরস্কের হামলা আরও জোরদার করার কথা বলেন। এর মাধ্যমে তুর্কি প্রেসিডেন্টে সিরীয় বিদ্রোহীদের জোট, ফ্রি সিরিয়ান আমি যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। যে যুদ্ধ সিরিয়া থেকে ইরাক পর্যন্ত গড়াতে পারে। কারণ ইউফ্রেতাস নদী পর্যন্ত কুর্দিদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এই অঞ্চলে কুর্দিরা নিজেদের স্বাধীন দেশ গঠনের স্বপ্ন দেখে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে