ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের দখলে অ্যাডেন, প্রাসাদে অবরুদ্ধ সরকার

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:২৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা জাতিসংঘ সমর্থিত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী অ্যাডেন দখল করেছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিচ্ছিন্নতাবাদীদের দখলে ইয়েমেনের অন্তবর্তীকালীন রাজধানী অ্যাডেন

খবরে বলা হয়েছে, বন্দর নগরী অ্যাডেনের দখল নিতে সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষ চলছে। মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করলে দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সরকার প্রেসিডেন্ট প্রাসাদে অবরুদ্ধ হয়ে পড়েছে।

বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নামে পরিচিত। এদেরকে সহযোগিতা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাত। সৌদি নেতৃত্বাধীন এই জোট হাদি সরকারের সমর্থনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুথিরাই এখন ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।

মঙ্গলবার এসটিসি বড় ধরনের যুদ্ধের পর সরকারের সুরক্ষাবাহিনীর কাছ থেকে উত্তর অ্যাডেনের দার সাদ এলাকা দখল করে নেয়। টানা দুইদিনের সংঘর্ষে এ পর্যন্ত ৩৬জন নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেডক্রস।

সামরিক সূত্রগুলো জানায়, দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরীতে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার দ্বিতীয় দিনে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।  দু’পক্ষই রাতভর ট্যাংক ও গোলা ব্যবহার করেছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জোটের বরাত দিয়ে জানিয়েছে, ‘জোট বাহিনী বিবদমান সব পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘জোট বাহিনী অ্যাডেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেছে।’

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক