আটকদের মুক্তির বিনিময়ে সৌদি কোষাগারে ১০৬০০ কোটি ডলার

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ২১:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২২:১১

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের মুক্তির বিনিময়ে ১০ হাজার ৬০০ কোটি ডলার আদায় করা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজিব এই তথ্য জানিয়েছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে প্রকাশিত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আটক ব্যক্তিদের মুক্তির জন্য সমঝোতার অর্থের পরিমাণ ৪০০ বিলিয়ন সৌদি রিয়াল (১০৭ বিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।

অ্যাটর্নি জেনারেল জানান, সমঝোতায় অর্থের পাশাপাশি বিভিন্ন ধরনের সম্পদ যেমন, জমি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শেয়ার ইত্যাদি অন্তর্ভূক্ত রয়েছে।

আল-মুজিব জানান, দুর্নীতিবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের সংখ্যা ছিল ৩৮১। এদের মধ্যে দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে এখনও আটক রয়েছেন ৫৬ জন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে এক রাজ ডিক্রির বলে সৌদি আরবে গঠিত হয় দুর্নীতিবিরোধী কমিটি। যুবরাজ  সালমানের নেতৃত্বে গঠিত এই কমিটি একদিনে আটক করে প্রিন্স আলওয়ালিদসহ ১১ জন ধনাঢ্য রাজপুত্র এবং কয়েকজন ক্ষমতাসীন ও সাবেক মন্ত্রীকেও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একরাতে ২০০ জনেরও বেশি অভিজাত ব্যক্তিকে আটকের কয়েকদিনের মধ্যে এই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। এসব অভিজাতদের নিয়ে রাখা হয় সৌদি আরবের বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটন হোটেলে। পরে ‘দুর্নীতির অর্থ’ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার শর্তে তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী