সিরীয় গুলিতে ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৩

ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে সিরিয়া। ইসরায়েলের পক্ষ থেকেও বিমানটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। সিরিয়ায় ইরানের একটি ড্রোন ভূপাতিত করে ইসরায়েলি হামলায় ১২ জনকে হত্যার পর এই বিমানটি ভূপাতিত করা হয়েছে।

ভূপাতিত ইসরায়েলি যুদ্ধবিমান

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সিরিয়া ও ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ওই হামলায় ১২ জন নিহত হয়েছে।  

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি ভূপাতিত হলেও দুই পাইলট বেঁচে গেছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে বিমানটি ভূপাতিত হয়।

কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক আধিপত্যের রাজনীতিতে ইসরায়েল আর ইরানের অবস্থান পরস্পরের বিপরীতে। সৌদি-ইসরায়েল মৈত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির অনুসারী। বিপরীতে ইরানের অবস্থান মার্কিন আধিপত্যের বিপরীতে। সিরিয়ায় মার্কিন আধিপত্যের বিরোধী হওয়ার কারণেই ইরান সিরীয় যুদ্ধে আসাদ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েল সবসময়ই তাদের ওপর ইরানি হামলার আশঙ্কার কথা প্রচার করে আসছে। গত বছরের ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যেকোনও সময় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর হুমকি দেন।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম