সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধেক ধ্বংসের দাবি ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৮

সীমান্ত অতিক্রম করে সিরীয় ভূখণ্ডে চালানো সাম্প্রতিক বিমান হামলায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রাশিয়া সমর্থিত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও দেশটিতে থাকা ইরানি স্থাপনাও ধ্বংস করেছে তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

সিরীয় গুলিতে ভূপাতিত ইসরায়েলি যুদ্ধবিমান

সিরিয়ায় বিমান হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর ধারণার বরাত দিয়ে হারেৎজ জানায়, আসাদ সরকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ধ্বংস করেছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, শনিবার বিমান হামলা শুরুর সময় এর ঝুঁকি সম্পর্কে অবগত ছিল বলে জানিয়েছেন ইসরায়েলের এক সিনিয়র সামরিক কর্মকর্তা। শনিবার একটি ইসরায়েলি যুদ্ধবিমানও ভূপাতিত করতে সক্ষম হয় আসাদবাহিনী।

গত এক দশকের মধ্যে শনিবারের হামলাটি ছিল সিরিয়ায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। ১৯৮২ সালের লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পর এই প্রথম ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলো।  

ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, এরপরও ইসরায়েল হামলা চালিয়ে গেছে এবং ইরানি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রসহ চারটি স্থাপনা ধ্বসং করেছে।

হারেৎজ জানায়,  ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ‘মান্তলেম’ ব্যবহারের কথা ভাবছে ইসরায়েল। এতে করে আকাশ নিরাপত্তা ব্যবস্থা বিমানকে চিহ্নিত করতে পারে না। এভাবেই সম্প্রতি অনেক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ ক্ষেত্রেই ইসরায়েলি বিমানগুলোকে কেউ আঘাত করতে পারেনি।

সিরীয় ভূখণ্ডে সবচেয়ে বড় বিমান হামলাকে সিরিয়া ও ইরানের বড় ধরনের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটাই ছিল দেশটির অভ্যন্তরে ইসরায়েলের প্রথম প্রকাশ্য অভিযান। ইসরায়েল দাবি করেছে, সীমান্তের অভ্যন্তরে দেশটি আটটি সিরীয় ও চারটি ইরানি ঘাঁটিতে হামলা চালিয়েছে। দামেস্ক সূত্র জানিয়েছে, ইসরায়েল হামলায় নিহতদের মধ্যে সিরীয় সেনা রয়েছে।

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম